দর্শনায় উসাসের কর্মী সমাবেশ ও কমিটি গঠন

আপলোড তারিখঃ 2024-10-05 ইং
দর্শনায় উসাসের কর্মী সমাবেশ ও কমিটি গঠন ছবির ক্যাপশন:

দর্শনায় উদয় সাংস্কৃতিক সংগঠন (উসাস) ও মা-ফাতেমা কল্যাণ ট্রাস্টের যৌথ উদ্যোগে বিজয় দিবস উদ্যাপন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে দর্শনা বাসস্ট্যান্ড সংলগ্ন আল হেরা ইসলামী বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উসাসের পরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এস এম হাবিব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দর্শনা কেরুজ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. সামসুজ্জোহা। বিশেষ অতিথি ছিলেন দর্শনার সন্তান ক্রীড়াবিদ গিয়াস উদ্দীন পিনা ও পল্লী বিদ্যুৎ সমিতি দর্শনার ইনচার্জ (ওসি) শামীম হোসেন। অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা, সংগীত ও নাট্য প্রশিক্ষণ কর্মশালা। সভায় ২০২৪-২০২৫ সেশনের জন্য এস এম হাবীবকে সভাপতি ও ডা. আব্দুর রশিদকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্যের পরিচালনা পরিষদ গঠন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)