জীবননগরের হাসাদাহ প্রেসক্লাবের কমিটি গঠন

আপলোড তারিখঃ 2024-10-05 ইং
জীবননগরের হাসাদাহ প্রেসক্লাবের কমিটি গঠন ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার হাসাদাহ প্রেসক্লাবের কমিটি গঠন ও শপথ অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে ডিএম মতিয়ার রহমান সভাপতি এবং মনিরুজ্জামান রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে হাসাদাহ প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এই কমিটি গঠন করা হয়।

শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান। এসময় উপস্থিত ছিলেন জীবননগর থানার এসআই (ডিএসবি) বজলুর রহমান, প্রেসক্লাবের উপদেষ্টামণ্ডলীর সদস্য কুতুব উদ্দীন মিয়া, মোহাম্মদ আলী মাস্টার ও মিজানুর রহমান। শপথবাক্য পাঠ করান হাসাদাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক লুৎফার রহমান। এদিন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির ১১ সদস্য শপথ নিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)