ছবির ক্যাপশন:
দর্শনা পৌরসভার ওয়ার্ডভিত্তিক আবু সাঈদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় কেরুজ বাজার ফুটবল মাঠে আইডিয়াল ক্লাব আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির অন্যতম সদস্য হাবিবুর রহমান বুলেট।
এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বিএনপি নেতা বুলেট বলেন, যুব সমাজের মনের ও শরীরের বিকাশ ঘটাতে হলে খেলাধুলার বিকল্প কিছু নেই। দর্শনা সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদকের কালো থাবায় যুব সমাজের একাংশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের দর্শনায় যারা ক্রীড়া ও সাংস্কৃতিক মনা মানুষ রয়েছে, তাদের কাছে আমাদের মতো রাজনৈতিক ব্যক্তিদের আবেদন বর্তমান যুব সমাজকে বাঁচাতে হলে বিভিন্ন সময়ে এ ধরনের টুর্নামেন্টের মধ্যদিয়ে সকলকে খেলাধুলায় ব্যস্ত রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির অন্যতম সমন্বয়ক নাহারুল ইসলাম মাস্টার, জেলা যুবদল নেতা নাসিরউদ্দিন খেদু, যুবদল নেতা সরোয়ার হোসেন, নাসির উদ্দিন খান হাসু, দর্শনা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান মাস্টার, রকিবুল হাসান ব্রাইট, মোস্তাফিজুর রহমান মোহন, রমিজ উদ্দিন, সাহারুল, মাসুদ, মমিন, সাঈদ, পলাশ আহমদ, অসীম, শোয়েব, সামাুউল, বিদ্যুৎ, হোসাইন প্রমুখ। খেলাটি পরিচালনা করেন আইডিয়াল ক্লাবের সভাপতি হাতেম আলী, মাঠ সভাপতি বাবর আলী ও টুর্নামেন্ট পরিচালক রাব্বি খান।
