আন্দুলবাড়িয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন বোড়াই

আপলোড তারিখঃ 2024-10-05 ইং
আন্দুলবাড়িয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন বোড়াই ছবির ক্যাপশন:

‘ক্রীড়াই শাক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল’ স্লোগানে চুয়াডাঙ্গার কেটিজিএম ক্লাব আয়োজিত ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে বোড়াই একাদশ আন্দুলবাড়িয়া একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

গড়াইটুপি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজুল ইসলামের পরিচালনায় ও আনিচুর রহমানের সঞ্চালনায় খেলায় প্রধান অতিথি ছিলেন দর্শনা থানা বিএনপির সহসভাপতি ও তিতুদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকতার হোসেন। সভাপতিত্ব করেন গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সভাপতি মহব্বত আলী।

বিশেষ অতিথি ছিলেন গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সহসভাপতি রবিউল ইসলাম মাস্টার, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মাস্টার, গড়াইটুপি ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আশাদুল হক লিটু, ৪ নম্বর ওয়ার্ড সদস্য আক্কাস আলী, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ফারুক হোসেন চাঁন, খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহারুল ইসলাম প্রমুখ।

টুর্নামেন্টে ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন আবু বকর ও সেরা গোলকিপার হয়েছেন হৃদয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে দুটি ছাগল ও ট্রফি তুলে দেন অতিথিরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)