গাংনীতে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

আপলোড তারিখঃ 2024-10-05 ইং
গাংনীতে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের সহড়াবাড়ীয়া গ্রামে সাথী খাতুন (১৪) নামের এক স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দুপুরে দিকে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। সে সহড়াবাড়ীয়া গ্রামের কামরুজ্জামানের মেয়ে ও মিকুশী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

সাথীর চাচা মতিয়ার রহমান জানান, সাথী দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছিল। ডাক্তার ও কবিরাজের মাধ্যমে চিকিৎসা নিয়েও কোন উন্নতি হয়নি। দিন দিন সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। গতকাল দুপুরে নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নেয় সে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও তাদের লিখিত আবদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)