আলমডাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতি সভা

আপলোড তারিখঃ 2024-10-04 ইং
আলমডাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতি সভা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম। তিনি জোনভিত্তিক কমিটি করে দেন।

তিনি বলেন, ‘আপনারা সুষ্ঠুভাবে খেলা সম্পন্ন করবেন। জোনের খেলা শেষ হলে উপজেলা পর্যায়ে খেলা শুরু করা হবে। এ ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।’ পরে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানদের সাথে উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম মতবিনিময় করেন।

সভায় আলমডাঙ্গা উপজেলাকে ৪টি জোনে ভাগ করা হয়েছে। আলমডাঙ্গা, মুন্সিগঞ্জ, হাটবোয়ালিয়া ও কায়েতপাড়া। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক ও একাডেমিক সুপারভাইজার ইমরুল হক। আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মনিরুজ্জামান, আব্দুল হান্নান, নুরুল ইসলাম দিপু, আবু তৈয়ব, রফিকুল ইসলাম, আহাদ আলী মোল্লা, আব্দুর রাজ্জাক, শহিদুল ইসলাম, আব্বাস উদ্দিন, তাইজাল হোসেন, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, শাখাওয়াত হোসেন, ইউসুপ আলী, সিদ্দিক আলী, ফজলুল হক শামিম, ক্রীড়া শিক্ষক সিদ্দিক আলী, মুসফিকুর রহমান, মহসিন কামাল, ছায়ারানী প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)