চুয়াডাঙ্গায় আলমারি ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি

আপলোড তারিখঃ 2024-10-04 ইং
চুয়াডাঙ্গায় আলমারি ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার ঠাকুরপুর পীরগঞ্জে একটি বাড়ির আলমারি ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাত তিনটার দিকে ওই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়ির মালিক লিপ্টন বাদী হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে তিন সদস্যের একটি চোরের দল লিপ্টনের বাড়িতে ঢোকে। বাড়ির লোকজন ঘুমিয়ে থাকার সুযোগে চোর চক্রটি আলমারি ভেঙ্গে মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় লিপ্টনের স্ত্রী তাদের দেখে চিৎকার শুরু করেন। এসময় আশপাশের লোকজন ছুটে এলে চোরের দলটি পালিয়ে যায়।

পরদিন গতকাল বৃহস্পতিবার সকালে লিপ্টন বাদী হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন নগদ টাকাসহ প্রায় ২ লাখ টাকার স্বর্ণালঙ্কার নিয়ে গেছে চোরের দলটি। অভিযোগের পর সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করেতে পারেনি পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)