দামুড়হুদার কুমারিদাহে পাখিভ্যান ও মোবাইল চুরি

আপলোড তারিখঃ 2024-10-04 ইং
দামুড়হুদার কুমারিদাহে পাখিভ্যান ও মোবাইল চুরি ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কুমারিদাহ গ্রামের রাতের আধারে একটি পাখিভ্যান ও মোবাইল চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। জানা যায়, দামুড়হুদা উপজেলার কুমারিদাহ গ্রামের মাহমুদ হোসেনের ছেলে জসিম প্রতিদিনের ন্যায় ভাড়া মেরে এসে বাড়ির উঠান পাখিভ্যানটি চার্জে দিয়ে রাখেন। তবে রাতে পাখিভ্যানটি চুরি করে নিয়ে যায় চোরেরা। একই গ্রামের ফজলুল হকের ছেলে ইউসুফের ঘর থেকে একটি মোবাইল চুরি করে নিয়ে গেছে চোরেরা। জসিম বলেন, ‘আমি অতিদরিদ্র মানুষ। এক জায়গা থেকে পাখিভ্যানটি ভাড়া নিয়ে চালাতাম। গতকাল রাতে ভ্যানটি চুরি হয়ে গেছে। এখন আমি নিরুপায়, কীভাবে পাখিভ্যানের মালিককে এই ভ্যান ফেরত দেব? এখন আমার মরণ ছাড়া পথ নেই।’ দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, ‘এরকম ঘটনা আমার জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)