মেহেরপুরে র‍্যাবের অভিযানে ৪ কেজি গাঁজাসহ আটক ১

আপলোড তারিখঃ 2024-10-04 ইং
মেহেরপুরে র‍্যাবের অভিযানে ৪ কেজি গাঁজাসহ আটক ১ ছবির ক্যাপশন:

মেহেরপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২) অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ লাল-চাঁদ মিয়া (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১২ এর মেহেরপুর কোম্পানি কমান্ডার এএসপি এনামুল হক। লাল চাঁদ মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে।
এর আগে গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে সদর উপজেলার কলোনীপাড়া এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ লাল চাঁদ মিয়াকে আটক করা হয়। ক্যাম্প কমান্ডার এনামুল হক জানান, সদর উপজেলার কলোনীপাড়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪ কেজি গাঁজাসহ লাল চাঁদ মিয়াকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবত মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে এলাকার যুবসমাজকে ধ্বংসের দিকে ধাবিত করে আসছিল। লাল চাঁদ ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে গাংনী থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)