ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়ায় প্রস্তাবিত মাইলস্টোন পাবলিক স্কুলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় এ সভা অনুষ্ঠিত হয়। হাটবোয়ালিয়া জামে মসজিদের সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাশেম। সভায় উপস্থিত ছিলেন গ্রীনরেইন ল্যাব স্কুলের প্রধান শিক্ষক শামসুল হক, মুস্তাফিজুর রহমান বিপ্লব, ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং হাটবোয়ালিয়া শাখার ইনচার্জ কামরুল হাসান সোহেল, সাবেক সেনা সদস্য রাইতাল হক, ব্যবসায়ী জান মোহাম্মদ, নূর মোহাম্মদ, ছাত্রনেতা সাজিবুুল হক রাজন, সাংবাদিক সোহেল হুদা, সেলিম রেজা, মুর্শিদ কলিং প্রমুখ।
