কালীগঞ্জে বিএনপির দুই কর্মীকে বহিষ্কার

আপলোড তারিখঃ 2024-10-04 ইং
কালীগঞ্জে বিএনপির দুই কর্মীকে বহিষ্কার ছবির ক্যাপশন:

ঝিনাইদহের কালীগঞ্জে আসাদুল ইসলাম ও সাবু মিয়া নামে বিএনপির দুই কর্মীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাহাবুবার রহমান স্বাক্ষরিত গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৯ নম্বর বারবাজার ইউনিয়নের মহিষাহাটি গ্রামের আসাদুল ইসলাম ও বেলাট-দৌলতপুর গ্রামের সাবু মিয়াকে সংগঠনের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো। পাশাপাশি দলের সকল স্তরের নেতা-কর্মীদের তাদের সাথে যোগাযোগ ও সম্পর্ক ছিন্ন করার জন্য বলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)