ছবির ক্যাপশন:
ভারতের রামগুরু মহারাজ ও বিজেপি নেতা শ্রী নিতিশ নারায়ণ রানের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঝিনাইদহের সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলাম নিয়ে কটূক্তির প্রতিবাদে আন্তর্জাতিক সম্প্রদায়কে দৃষ্টি আকর্ষণের জন্য এই কর্মসূচির আয়োজন করা হয়।
বেলা একটার দিকে ঝিনাইদহ উজির আলী স্কুলমাঠ থেকে জেলার বিভিন্ন মাদ্রাসা, কলেজ ও স্কুলের সাধারণ শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে শহরের পায়রা চত্বরে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেন মুফতি আরিফ বিল্লাহ, আবু খালিদ, আব্দুল্লাহ রহমানী, মাওলানা জুবায়ের, রাতুল, ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি এস এম সোমেনুজ্জামান সোমেন ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক।

সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিশে^র মুসলমানদের কলিজার টুকরো রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এঁর কোনো অপমান দেশের ছাত্র-সমাজ বরদাশত করবে না। ভারতের রামগুরু মহারাজ ও বিজেপি নেতা শ্রী নিতিশ নারায়ণ রানে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বিশে^র মুসলিম সমাজের হৃদয়ে রক্ত ঝরিয়েছে। বক্তারা আন্তর্জাতিক আইনের মাধ্যমে ভারতীয় দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, নইলে বিশে^র মুসলমানরা জেগে উঠলে পরিবর্তিত পরিস্থিতির জন্য বিশ^ মোড়লরাই দায়ী থাকবেন বলে হুঁশিয়ার করে দেন। বিক্ষোভ সমাবেশে শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করে।
