মেহেরপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2024-10-04 ইং
মেহেরপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ছবির ক্যাপশন:

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে ১৫ গ্রাম হেরোইনসহ আসাদ নামের এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে। গত বুধবার দিবাগত রাতে মেহেরপুর শহরের গোরস্তান পাড়ায় অভিযান চালিয়ে আসাদকে গ্রেপ্তার করা হয়। আসাদ গোরস্থানপাড়ার আমিরুল ইসলামের ছেলে।

জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাসানের নেতৃত্বে ও সেনাবাহিনীর সহযোগিতায় গোরস্তানপাড়া এলাকার আজিজুল হক বাদশার ওষুধের দোকানের পূর্ব পাশে পাকা সড়ক থেকে আসাদকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১২০ পুরিয়া হেরোইন যার ওজন ১৫ গ্রাম উদ্ধার করা হয়। এ ঘটনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) সারনির ৮(খ) ধারাই মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)