চুয়াডাঙ্গা জেলা যুবদলের সম্পাদকের সুস্থতা কামনায় দোয়া

আপলোড তারিখঃ 2024-10-04 ইং
চুয়াডাঙ্গা জেলা যুবদলের সম্পাদকের সুস্থতা কামনায় দোয়া ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রহমান ঝণ্টুর রোগ মুক্তি ও সুস্থতা কামনায় থানা যুবদলের সদস্য মোহাম্মদ আলীর উদ্যোগে হিজলগাড়ীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার আসরের নামাজের পর হিজলগাড়ী বহুমুখী কওমি মাদ্রাসা মসজিদে দোয়া এ মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সাধারণ সম্পাদকের রোগ মুক্তি ও দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া পরিচালনা করেন হিজলগাড়ী বহুমুখী কওমি মাদরাসার মুহাতামিম হযরত মাও. মুফতি আনোয়ার হুসাইন। এসময় উপস্থিত ছিলেন দর্শনা থানা যুবদলের সদস্য শাহীন, নেহালপুর ইউনিয়ন যুবদল নেতা টিটন, জিয়ারুল ইসলাম, রিপন, দর্শান থানা সেচ্ছাসেবক দল নেতা মীর অনিক সহ স্থানীয় নেতা-কর্মীরা। দোয়া শেষে মাদ্রাসার ছাত্রদের মাঝে তবারক বিতরণ করা হয়।
থানা যুবদলের সদস্য মোহাম্মদ আলী বলেন, দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দিন লিটন ও সাজেদুর রহমান মিলনের নিদের্শনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)