দর্শনায় বুদ্ধি প্রতিবন্ধী ইসলাম নিখোঁজ, জিডি নেয়নি পুলিশ

আপলোড তারিখঃ 2024-10-04 ইং
দর্শনায় বুদ্ধি প্রতিবন্ধী ইসলাম নিখোঁজ, জিডি নেয়নি পুলিশ ছবির ক্যাপশন:

দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের রেললাইন পাড়ার ইউসুফ আলীর বুদ্ধি প্রতিবন্ধী ছেলে ইসলাম (৪৭) চার দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ ইসলামের মা বৃদ্ধা মরিয়ম আত্মীয়-স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দর্শনা থানায় একটি জিডি করতে যান। তবে থানা পুলিশ জিডিটি গ্রহণ করেনি। পরে বুদ্ধি প্রতিবন্ধী ইসলামের মা বৃদ্ধা মরিয়ম হতবাক হয়ে দর্শনা প্রেসক্লাবে সাংবাদিকদের নিকট এসে জিডি না নেওয়ার ঘটনা জানান। এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, বুদ্ধি প্রতিবন্ধী ইসলাম কুষ্টিয়ার খোকসায় আত্মিয়ের বাড়িতে যায়। এসময় আত্মীয়রা ট্রেনে তুলে দিয়েছে, সেখান থেকেই আর ফিরে আসেনি। ট্রেনে কোথাও চলে গেছে, তাই হারানো জিডিটি খোকসা এলাকার পুলিশের কাছে করতে হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)