হরিণাকুণ্ডুতে সাপের কামড়ে যুবকের মৃত্যু

আপলোড তারিখঃ 2024-10-03 ইং
হরিণাকুণ্ডুতে সাপের কামড়ে যুবকের মৃত্যু ছবির ক্যাপশন:

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সাপের কামড়ে হাবিবুর রহমান (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে তার মৃত্যু হয়। পেশায় রাজমিস্ত্রী হাবিবুর রহমান উপজেলার ভাতুরিয়া গ্রামের রায়পাড়ার মৃত শমসের আলীর ছেলে।

প্রতিবেশী শামসুল ইসলাম জানান, হাবিবুর রহমান রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত দেড়টার দিকে বিষধর সাপ তাকে ছোবল দেয়। জ্বালা-যন্ত্রণা শুরু হলে পরিবারের লোকজন তাকে নিয়ে প্রথমে স্থানীয় এক ওঁঝার কাছে নেওয়ার চেষ্টা করে। তবে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে আনা হয়। রাত সাড়ে ৩টার দিকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হরিণাকণ্ডুু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জিয়াউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)