মুজিবনগরে ঘাস মারা বিষ ছিটিয়ে ২৮ শতক মাষকলাই নষ্ট

আপলোড তারিখঃ 2024-10-03 ইং
মুজিবনগরে ঘাস মারা বিষ ছিটিয়ে ২৮ শতক মাষকলাই নষ্ট ছবির ক্যাপশন:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের নিমতলার মাঠে শত্রুতা করে ২৮ শতক জমির মাষকলাই ঘাস মারা বিষ ছিটিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন চাষি সিরাজুল ইসলাম। এ ঘটনায় গত মঙ্গলবার তিনি মুজিবনগর থানায় অভিযোগ করেছেন। সিরাজুল ইসলাম বলেন, গত ২৯ তারিখে সকাল ৮টার দিকে প্রতিপক্ষ সোনাপুর গ্রামের ইস্রাফিল ও তার ছেলে মফিজুল ঘাস মারা বিষ প্রয়োগ করে আমার মাষকলাই খেত ধ্বংস করে দিয়েছে। তিনি আরও বলেন, সোনাপুর গ্রামের নীমতলা মাঠের ২৮ শতক জমিতে বাংলাদেশ স্বাধীনতারর আগে আমার পিতা এবং স্বাধীনতা পরে আমি ওই জমিতে চাষ আবাদ করে আসছি। প্রতিবেশী মৃত দাসুু শেখের ছেলে ইস্রাফিলের সাথে এই জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সেজন্যই সে আমার এই ক্ষতি করেছে। এই জমি নিয়ে মেহেরপুর আদালতে মামলা চলমান রয়েছ। মুজিবনগর থানার এএসআই ইলিয়াস হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)