আলমডাঙ্গার বড় পুটিমারি গ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপলোড তারিখঃ 2024-10-03 ইং
আলমডাঙ্গার বড় পুটিমারি গ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় বজ্রপাতে আব্দুল মজিদ (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার জেহালা ইউনিয়নের বড় পুটিমারি গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত আব্দুল মজিদ বড় পুটিমারি গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে। জানা গেছে, আব্দুল মজিদ প্রতিদিনের ন্যায় বুধবার সকালে বাড়ির পাশে নিজের তামাকের বীজতলায় কাজ করছিলেন। এসময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বাড়িতে ফেরার পথে বড় পুটিমারি বাজারের নিকট কালভার্টের সামনে পৌঁছালে বজ্রপাতে আব্দুল মজিদের মৃত্যু হয়।

মজিদের ভাইরা ভাই আনারুল ইসলাম বলেন, ‘আমরা বৃষ্টির সময় চায়ের দোকানে বসেছিলাম। বৃষ্টির মধ্যেই মজিদ তামাকের খেত থেকে বাড়ির দিকে যাচ্ছিল। এসময় হঠাৎ প্রচণ্ড জোরে বাজ পড়লে আমরা রাস্তার দিকে তাকিয়ে দেখি মজিদ মাটিতে পড়ে যাচ্ছে। পরে আমরা দৌঁড়ে মজিদের কাছে গিয়ে তার বাম কানে বজ্রপাতের আঘাতে রক্ত ও পোড়া দাগ দেখতে পায়। সাথে সাথে বাড়ির লোকজন সংবাদ দিয়ে সকলে মিলে বাড়িতে নিয়ে যায়। জানাজা শেষে বেলা ৩টার দিকে গ্রামের গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)