গাংনীর কাজিপুরে বিএনপির জনসভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-10-03 ইং
গাংনীর কাজিপুরে বিএনপির জনসভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুরে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের উদ্যোগে বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে কাজীপুর ডিগ্রি কলেজ মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।
ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাহ আলম সাহাবের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম নাসির, যুগ্ম সাধারণ সম্পাদক ও বামন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান গাড্ডু, জেলা যুবদলের সভাপতি কাউসার আলী, জেলা যুবদলের সহ-সভাপতি আব্দাল হক, গাংনী উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মালেক চপল বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন গাংনী পৌর যুবদলের আহ্বায়ক সাইদুর রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লবসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)