গাংনীতে আটক আ. লীগ নেতা বাবলু ও নবীরুদ্দীন জামিনে মুক্ত

আপলোড তারিখঃ 2024-10-03 ইং
গাংনীতে আটক আ. লীগ নেতা বাবলু ও নবীরুদ্দীন জামিনে মুক্ত ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী পৌর আওয়ামী লীগের সভাপতি সানায়োর হোসেন বাবলু এবং গাংনী পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী যুবলীগ নেতা নবীরুদ্দীনকে আটক করেছে র‌্যাব। গত মঙ্গলবার রাত ১০টার দিকে র‌্যাব -১২ এর মেহেরপুর গাংনী ক্যাম্পের দুটি দল তাদের আটক করে। নবীরুদ্দীনকে গাংনী কাঁচাবাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে এবং সানায়োর হোসেন বাবলুকে গাংনী মহিলা কলেজপাড়া থেকে আটক করা হয়। র‌্যাব-১২ (গাংনী) ক্যাম্পের কমান্ডার ও সহকারী পুলিশ সুপার এনামুল হক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের মাধ্যমে তাদের আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের গাংনী থানায় হস্তান্তর করা হয়। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, আসামিদের ১৫১ ধারায় কোর্টে চালান দেয়া হলে তারা জামিনে মুক্তি পান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)