আন্দোলনে আহত দামুড়হুদার দলিল উদ্দীনকে আর্থিক সহায়তা প্রদান

আপলোড তারিখঃ 2024-10-02 ইং
আন্দোলনে আহত দামুড়হুদার দলিল উদ্দীনকে আর্থিক সহায়তা প্রদান ছবির ক্যাপশন:

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন দামুড়হুদা উপজেলার দলিল উদ্দীন। তাঁকে আর্থিক সহায়তা প্রদান করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. মমতাজ মহল। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দলিল উদ্দীনকে এই সহায়তা প্রদান করা হয়। এসময় ইউএনও মমতাজ মহল আহত দলিল উদ্দীন ও তাঁর স্ত্রী সিনথিয়ার কাছ থেকে গণভবনমূখী লংমার্চ কর্মসূচি শেষে আনন্দ মিছিল চলাকালীন কীভাবে গুলিবিদ্ধ হলেন, সেই ঘটনার বর্ণনা শোনেন এবং সমবেদনা প্রকাশ করেন। তিনি আহতের বর্তমান চিকিৎসা ও পারিবারিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। দলিল উদ্দীন দামুড়হুদা উপজেলা সদরের দশমীপাড়ার হাজী মাওলানা নুর উদ্দীনের ছেলে। তিনি ঢাকার উত্তরায় একটি গার্মেন্টস ফ্যাক্টরির বায়িং হাউসে কর্মরত ছিলেন। উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ডাকা গণভবনমুখী লংমার্চ কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি। বিকেল আনুমানিক ৫টার দিকে ঢাকার এয়ারপোর্ট রোডে সহকর্মীদের সাথে আনন্দ মিছিল করার সময় তার মুখের নিচে গুলিবিদ্ধ হন। গুলি মুখের ভেতরে আঘাত করে এবং অপর পাশ দিয়ে বের হয়ে যায়। সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা ডেন্টাল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হলে গত ১৯ আগস্ট তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)