ছবির ক্যাপশন:
মেহেরপুরে আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির জেলা কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় মেহেরপুর জেলা পরিষদের হলরুমে আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির মেহেরপুর জেলা কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি গ্রাম্য ডাক্তার আব্বাস উদ্দিন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের সিভিল সার্জন ডা. মহী উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি গ্রাম্য ডাক্তার এম এ গফুর। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মহাসচিব গ্রাম্য ডাক্তার আমিনুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি জগলুর রহমান, সহ-সভাপতি সুমন আলী, কোষাধ্যক্ষ ও প্রশিক্ষণ সমন্বয়কারী হোসেন সাদিক ইমাম, যুগ্ম মহাসচিব শফিকুর রহমান, এবং তথ্য ও প্রচার সম্পাদক সাইফুল ইসলাম। এসময় মেহেরপুরে আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির ৪১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।
