স্কুলছাত্রীর শ্লীতাহানির বিচার দাবিতে জীবননগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2017-09-21 ইং
স্কুলছাত্রীর শ্লীতাহানির বিচার দাবিতে জীবননগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে ৭ম শ্রেনীর ছাত্রীর শ্লীলতাহানী করায় অভিযুক্ত সুশান্ত পালের বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে স্কুলছাত্রীর পরিবার। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় নির্যাতিতা জীবননগর উপজেলার দেহাটি গ্রামের দিনমজুরের মেয়ে কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রীর (১৩) মা জীবননগর প্রেসক্লাবে এ সম্মেলন করেন। তিনি স্বর্গীয় সিদাম পালের ছেলে সুশান্ত পালের বিচার দাবিতে জীবননগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি বলেন, আমার মেয়ে পুকুরে গোসল করতে গেলে একই গ্রামের লম্পট সুশান্ত পাল তাকে পানির ভিতরে জড়িয়ে ধরে। এসময় মেয়েটি চিৎকার করলে পাশ্ববর্তী আয়ুব আলী নামের এক ব্যক্তি ছুটে আসেন। এ সময় লম্পট সুশান্ত পাল তাকে ছেড়ে পালিয়ে যায়। এ বিষয়টি নিয়ে গ্রামের সাধারণ মানুষ একত্র্ েহয়ে মিটিয়ে ফেলার কথা থাকলেও সুশান্ত পাল কোন রকম বিচারের মজলিশে আসতে রাজি না হয়ে পায়তারা করতে থাকে। এক পর্যায় মেয়েটি স্কুল থেকে বাড়ি ফেরার পথে গত ৯ই সেপ্টেম্বর সুশান্ত পাল তাকে আবার ও হুমকি ধামকি দিয়ে বলে তোকে কে বাচায় দেখব। সুযোগ পেলেই তোকে তুলে নিয়ে যাব। বর্তমান মেয়েটি সুশান্ত পালের ভয়ে স্কুলে যেতে পারছে না। এদিকে নির্যাতিতা পরিবারের সদস্যসহ স্থানীয় এলাকাবাসী সুশান্তকে গ্রেফতার করে কঠোর বিচারের দাবি করছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)