ঝিনাইদহে ৮২২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2024-10-02 ইং
ঝিনাইদহে ৮২২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ছবির ক্যাপশন:

ঝিনাইদহে অভিযান চালিয়ে ৮২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে সদর উপজেলার মধুপুর চারমাইলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী টেকনাফের দক্ষিণ হ্নীলা এলাকার বাসিন্দা জাফর আলম (৪২)। গতকাল রাতে ঝিনাইদহ র‌্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরোও বলা হয়, র‌্যাবের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ সদর উপজেলার শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় জাফর আলমকে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে ৮২২ পিস ইয়াবা, ১টি মোবাইল ফোন, ১টি এনআইডি কার্ড, ১টি মানি ব্যাগ এবং ১ হাজার ৮০ টাকা নগদ উদ্ধার হয়। গতকালই আটককৃত জাফর আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)