বিএনপি নেতার মায়ের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-10-02 ইং
বিএনপি নেতার মায়ের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল হুদার মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দোয়া মাহফিলে হুদা পরিবারের সদস্য মেজর (অব.) বজলুল হুদাসহ প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আজমতুল হুদা। এসময় উপস্থিত ছিলেন ১ নম্বর ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক আতাউল হুদা, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল হুদা, সাধারণ সম্পাদক উসমান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক তহিবুল হুদা, কৃষক দলের সভাপতি জাকির হোসেন, উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক ইক্রামুল হক প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)