ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বালিকা বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউল হুদার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি শেখ মেহেদী ইসলাম।বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক, ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপি সভাপতি টিপু সুলতান, হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রফেসর মতিউল হুদা, স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আজমতুল হুদা, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জান মোহাম্মদ, বিএনপির নেতা এনামুল হক শিলু ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আলী।বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম মাস্টার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মুর্শিদ কলিন, ইউনিয়ন কৃষকদলের সভাপতি জাকির হোসেন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি ইসমাইল হুদা, উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা প্রমুখ।
