গাংনীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

আপলোড তারিখঃ 2024-10-01 ইং
গাংনীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা ছবির ক্যাপশন:

আসন্ন দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে মেহেরপুরের গাংনীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে গাংনী উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা। সভায় বক্তব্য দেন গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুপ্রভা রাণী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী ও গাংনী সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু।

এছাড়া বক্তব্য দেন গাংনী পৌরসভার ইঞ্জিনিয়ার শামীম রেজা, গাংনী পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় পূজা উদ্যাপন পরিষদের দাতা সদস্য এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র টেকনিক্যাল অফিসার ড. অশোক চন্দ্র বিশ্বাস।

এবার গাংনী উপজেলার ১৭টি মণ্ডপে দুর্গাপূজা উদ্যাপিত হবে। এগুলো হলো- গাংনী উপজেলা শহরের কেন্দ্রীয় মন্দির, গাংনী রাম মন্দির, চৌগাছা দাসপাড়া কালি মন্দির, আমতৈল দাসপাড়া কালি মন্দির, বামন্দী কোলপাড়া কালি মন্দির, বেতবাড়ীয়া দাসপাড়া কালি মন্দির, মটমুড়া হালদারপাড়া কালি মন্দির, ভোমরদহ দাসপাড়া কালি মন্দির, হিজলবাড়ীয়া দাসপাড়া কালি মন্দির, মোহাম্মদপুর দাসপাড়া কালি মন্দির, গাঁড়াডোব দাসপাড়া কালি মন্দির, রায়পুর দাসপাড়া কালি মন্দির, শিমুলতলা দাসপাড়া কালি মন্দির, ভোলাডাঙ্গা দাসপাড়া কালি মন্দির, ষোলটাকা দাসপাড়া কালি মন্দির, বাওট দাসপাড়া কালি মন্দির ও চাঁদপুর দাসপাড়া কালি মন্দির। এবার পূজামণ্ডপগুলোতে সিসি ক্যামেরায় আওতাভুক্ত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)