হাটবোয়ালিয়া ফুটবল মাঠের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ

আপলোড তারিখঃ 2024-09-30 ইং
হাটবোয়ালিয়া ফুটবল মাঠের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার হাটবোয়ালিয়া ফুটবল মাঠের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম। গতকাল সোমবার বেলা ১১টার দিকে হাটবোয়ালিয়া ফুটবল মাঠে উপস্থিত হয়ে তিনি এই নির্দেশ দেন। হাটবোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফুন নেছা জানান, গত ১৫ বছর ধরে একটি গোষ্ঠী ফুটবল মাঠের একাংশ নিজেদের দাবি করে কয়েকটি দোকান নির্মাণ করে ভাড়ায় দেয়। এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ আদালতে মামলা করে। আদালত মামলার রায় স্কুল কর্তৃপক্ষের পক্ষে প্রদান করেন। কিন্তু দখলদারদের ক্ষমতার দাপটে এতদিন স্থাপনা উচ্ছেদ করা সম্ভব হয়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)