কুড়ুলগাছিতে জামায়াতের আলোচনা ও দোয়া

আপলোড তারিখঃ 2024-09-30 ইং
কুড়ুলগাছিতে জামায়াতের আলোচনা ও দোয়া ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র সীরাতুন্নবী (সা.) উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার মাগরিব নামাজের পর কুড়ুলগাছি ইউনিয়নের বুইচিতলা বাজার মোড়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি ওসমান গণির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান।
দামুড়হুদা উপজেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা আবুজর গিফারির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা থানা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাজহারুল ইসলাম এবং কুড়ুলগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির সদেকিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাওলানা আবু বক্কর সিদ্দিক, শহীদুল ইসলাম, মো. গোলাম মওলা, আরিফুল ইসলাম, সুলাইমান, ইমদাদুল ইসলাম এবং সাবেক মেম্বার আ. হাকিমসহ কুড়ুলগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামীর অন্যান্য নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)