চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গিরিশনগর বাজার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে বাজারের হাটখোলাতে বসে এই কমিটির ঘোষণা দেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। গিরিশনগর বাজার কমিটির সাবেক সভাপতি আবুল কালামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন তিতুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন মিয়া। বিশেষ অতিথি ছিলেন তিতুদহ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক। আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের নেতা আমিনুল ইসলাম মিণ্টু, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জান আলী, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, গিরিশনগর বাজার জামে মসজিদের ইমাম আব্দুর রাজ্জাক, গিরিশনগর বাজার কমিটির সাধারণ সম্পাদক ও তিতুদহ ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম। পরে গিরিশনগর বাজার দোকানদার ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ মিলে সভাপতি হিসেবে মাসুদ রানা ও সাধারণ সম্পাদক হিসেবে শামসুল হকের নাম ঘোষণা করেন। এছাড়া আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়।
