ছবির ক্যাপশন:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় মেহেরপুরের পৃথকস্থানে দোয়া মাহফিল ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার মেহেরপুর সদর উপজেলার আমদহ ও মুজিবনগরে এর আয়োজন করা হয়। বিকেল পাঁচটায় আমদহ ইউনিয়নের আশরাফপুর জনকল্যাণ ক্লাবের সামনে আমদহ ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। আমদহ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহামাদুল হাসান সুমনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক শেখ রাশিদুল রাজন, সাংগঠনিক সম্পাদক এম এ সাঈদ, মেহেরপুর সদর থানা ছাত্রদলের আহ্বায়ক মোল্লা মোহাম্মদ নাজমুল, মেহেরপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক তৌফিক এলাহী, মেহেরপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব জারজিস ইউসুফ রৌমিক, মেহেরপুর সদর থানা ছাত্রদলের সদস্যসচিব রাব্বি প্রমুখ। সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত কামনা ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করে মুজিবনগর উপজেলার ভবরপাড়া যুব সংঘ। গতকাল বিকেলে ভবরপাড়া বাজারে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইয়ুব নবী মোল্লা। সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন মুজিবনগর উপজেলা যুব সংঘের উপদেষ্টা সিরাজুল ইসলাম, সভাপতি ওমর ফারুক এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। ইমরান মহালদারের সঞ্চালনায় সভায় আরোও বক্তব্য দেন ভবরপাড়া যুব সংঘের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক বায়েজিদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মল্লিক সহ ভগরপাড়া যুব সংঘ ও বেশ কিছু বিএনপি’র প্রবীণ ও নবীন নেতা কর্মীবৃন্দ।
