চুয়াডাঙ্গায় ভাতিজার বাড়িতে মিলল বৃদ্ধর ঝুলন্ত মরদেহ

আপলোড তারিখঃ 2024-09-30 ইং
চুয়াডাঙ্গায় ভাতিজার বাড়িতে মিলল বৃদ্ধর ঝুলন্ত মরদেহ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় শামসুর রহমান (৭২) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে পৌর শহরের কোর্টপাড়ায় ওই বৃদ্ধর ভাতিজার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বৃদ্ধ শামসুর রহমান আলমডাঙ্গা উপজেলার তিয়রবিলা গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী।

ওই বৃদ্ধর স্বজনরা জানান, রোববার বিকেলে চুয়াডাঙ্গা শহরের কোর্টপাড়ায় ভাতিজা কামাল হোসেনের বাড়িতে আসেন শামসুর রহমান। রাতে কোনো এক সময় ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। গতকাল সকালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় পরিবারের সদস্যরা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শামসুর রহমান ঋণগ্রস্ত ছিলেন। তিনি বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। ট্রাক্টরের ব্যবসা ছিল তার। চাষের পর ট্রাক্টর মালিকের অজান্তেই টাকা তুলে খরচ করে ফেলতেন তিনি। সব মিলিয়ে মোটা অংকের ঋণগ্রস্ত হয়ে পড়েন বৃদ্ধ শামসুর। এতে পাওনাদাররা চাপ দিতে থাকেন। হয়ত এই চাপের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা স্থানীয়দের।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, শহরের কোর্টপাড়ার একটি বাড়িতে শামসুর রহমান নামের এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্ত করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)