ছবির ক্যাপশন:
মুজিবনগরে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস। গতকাল রোববার সকাল ১০টার দিকে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে এই বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুল মোমিন ও উপজেলা প্রাণিসম্পদ অফিসার। এদিন মুজিবনগর উপজেলার চার ইউনিয়নের মোট ৩ হাজার ৫০০ জনের মাঝে ১ কেজি বীজ, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি ও ১ প্যাকেট প্যাকেট কীটনাশক ও ১০ ফুটের একটি পলি নেট বিতরণ করা হয়।
