ছবির ক্যাপশন:
মেহেরপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে মেহেরপুর শিশু একাডেমি। গতকাল রোববার বিকেল তিনটায় জেলা শিল্পকলা একাডেমিতে এর আয়োজন করা হয়। মেহেরপুরের সহকারী কমিশনার নাদির হোসেন শামীমের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক রনি আলম নুর। বিশেষ অতিথি ছিলেন পুলিশ পরিদর্শক বজলুর রহমান, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দীন, মেহেরপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আইয়ুব হোসেন, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জি এম সিরাজুম মূনীর প্রমুখ। এসময় বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
