মেহেরপুরে বিসিডিএস-এর নতুন আহ্বায়ক কমিটি গঠন

আপলোড তারিখঃ 2024-09-30 ইং
মেহেরপুরে বিসিডিএস-এর নতুন আহ্বায়ক কমিটি গঠন ছবির ক্যাপশন:

মেহেরপুর জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএস) নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে মেহেরপুর পৌর শহরের ওভার ট্রাম রেস্টুরেন্টে কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। বিসিডিএস-এর সাবেক সভাপতি আনারুল মিয়া নতুন আহ্বায়ক কমিটির প্রধান হিসেবে মো. রিনুকে মনোনিত করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- কাজী খায়ের উদ্দিন রবি, ইসমাইল হোসেন, ইমন বিশ্বাস, বেনজির আহমেদ ও সাইফুল ইসলাম।

আনারুল মিয়া বলেন, ‘নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে আমরা তাদের মঙ্গল কামনা করছি। আশা করি তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দায়িত্ব পালন করবেন।’ নবগঠিত কমিটির প্রধান রিনু বলেন, ‘আগামী নির্বাচনের জন্য আমরা কাজ করে যাব এবং কারো বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেব।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)