উৎসবে মাদক সেবন ও বিক্রয় থেকে বিরত থাকুন

আপলোড তারিখঃ 2017-09-20 ইং
উৎসবে মাদক সেবন ও বিক্রয় থেকে বিরত থাকুন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় মন্দির কমিটির সাথে সভায় ইউএনও রাহান মান্নান বললেন আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন সারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্ততিমূলক সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার রাহান মান্নান। প্রধান অতিথি ছিলেন উপজেলা প্যানেল চেয়ারম্যান-১ কাজী খালেদুর রহমান অরুন। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, থানা অফিসার ইনচার্জ আকরাম হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা একেএম হাসিবুল হাসান, ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, দারুস সালাম, খাদ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইলিয়াস আহমেদ, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মহি উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম। এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন আপনারা সুষ্ঠুভাবে ধর্মিয় উৎসব পালন করবেন। আপনাদের যে কোন সমস্যা হলে আমরা সার্বক্ষনিক আপনাদের সাথে আছি। তিনি আরো বলেন, ধর্ম যার যার উৎসব সবার। আপনাদের কাছে অনুরোধ থাকবে পুজা চলাকালে আপনাদের এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে মাদকদ্রব্য সেবন ও বিক্রয় থেকে বিরত থাকবেন। এবং থানার ওসির নাম্বার সবাই কাছে রাখবেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে ফোন দিলে দ্রুত ঘটনাস্থলে পৌছে যাবে পুলিশ। এসময় অন্যান্যদের মধ্যে বাবু পবন কুমার ভৌতিকা, বীর মুক্তিযোদ্ধা মন্দ্রিনাথ দত্ত, যুগল কর্মকার, লিপন কুমার বিশ্বাস, পরিমল কুমার কালু ঘোষ, বিদ্যুৎ কুমার সাহা, শুধাংশু ব্যানার্জি, বিজু বাবু, বুদ্ধদেব, অলোক দত্ত, রতন বিশ্বাস, স্বপন সানতারা, বিজয় দাস, শ্যামল রাজবংশি, শংকর বাবু, উজ্জল দাস, শ্যামল বিশ্বাস, বেহুলা দাস ও ববিতা দাস, উত্তমসহ মোট ২৮টি পুজা মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ওসি আকরাম হোসেন জানান, ৪টি অধিক ঝুকিপুর্ন মন্দির, ৮টি কম ঝুকিপুর্ন মন্দিরসহ সর্বমোট ১৭টি মন্দিরে দূর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতি মন্দিরে ৬ জন পুরুষ, ২জন মহিলা আনছার সদস্য, ১জন করে পুলিশ অফিসার, ২জন করে পুলিশ সদস্য ছাড়াও র‌্যাব, স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক টহলে থাকবে বলে ওসি আকরাম হোসেন জানান। এবার আলমডাঙ্গায় প্রথম মন্দির কমিটির সভাপতি, সম্পাদক দুইজন মহিলাকে নির্বাচিত করায় প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)