গাংনী প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা

আপলোড তারিখঃ 2024-09-29 ইং
গাংনী প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে প্রেসক্লাবের সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সহযোগী সদস্যদের মধ্যে থেকে চারজনকে পূর্ণাঙ্গ সদস্য পদ দেওয়া হয়। গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহাবুব আলমের সঞ্চালনায় সদস্যরা আলোচনা সভায় মতামত ব্যক্ত করেন। সভায় নির্বাহী কমিটিতে প্রস্তাবিত বেশ কয়েকজন সহযোগী সদস্যদের মধ্যে থেকে চারজনকে পূর্ণাঙ্গ সদস্য পদ দেওয়ার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। পূর্ণাঙ্গ সদস্য প্রাপ্তরা হলেন- দৈনিক লাখোকণ্ঠ পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি এস এম রফিকুল আলম বকুল, দৈনিক বাংলার মেহেরপুর জেলা প্রতিনিধি সোহেল রানা বাবু, মেহেরপুর চোখের বার্তা সম্পাদক মীর শামীম, দৈনিক আজকের সূত্রপাতের মেহেরপুর জেলা প্রতিনিধি শাহীন আলী।

আলোচনায় অংশগ্রহণ করেন প্রেসক্লাবের সহসভাপতি মজনুর রহমান আকাশ, আরটিভির মেহেরপুর জেলা প্রতিনিধি মাজেদুল হক মানিক, সাবেক সভাপতি রমজান আলী, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি রাজিবুল হক সুমন, যুগ্ম সম্পাদক জুরাইস ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক জিনারুল ইসলাম দিপুসহ সকল সদস্য। নতুন সদস্যদের প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)