আজ বিশ্ব নদী দিবস, চুয়াডাঙ্গায় নানা কর্মসূচি

আপলোড তারিখঃ 2024-09-29 ইং
আজ বিশ্ব নদী দিবস, চুয়াডাঙ্গায় নানা কর্মসূচি ছবির ক্যাপশন:

আজ বিশ্ব নদী দিবস। এ উপলক্ষে চুয়াডাঙ্গায় আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করবে মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও নদী পরিব্রাজক দল। আজ রোববার সকাল সাড়ে নয়টায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জমায়েত, জমায়েত থেকে পদযাত্রা করে মাথাভাঙ্গা পুরাতন ব্রিজের মুখে গিয়ে আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হবে। মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে সকল শুভানুধ্যায়ীদেরকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের প্রচার সম্পাদক সাংবাদিক মেহেরাব্বিন সানভী বলেন, মাথাভাঙ্গা নদী বাঁচলে এ অঞ্চলের জীব-বৈচিত্র রক্ষা পাবে। তাপমাত্রা সহনীয় মাত্রায় ফিরে আসবে। এই নদী বাঁচলে জেলার সকল নদীকে বাঁচানো সম্ভব হবে। তাই আমাদের মাথাভাঙ্গা নদী বাঁচাতে সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। বিশ্ব নদী দিবসের কর্মসূচিতে সকল শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি কামনা করছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)