গাংনী মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষের সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2024-09-27 ইং
গাংনী মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষের সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন দাবি করে প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কলেজ অধ্যক্ষ খোরশেদ আলী। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে মহিলা কলেজ শিক্ষক মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধ্যক্ষ খোরশেদ আলী বলেন, তিনি কলেজ প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ। বেশ সুনামের সাথে কলেজ পরিচালনা করছেন তিনি। সম্প্রতি রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সাজেদুল ইসলাম বুলু ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বেদারুল আলম অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছেন। শিক্ষক বেদারুল ইসলাম নিজেকে অধ্যক্ষ দাবি করেন, কলেজের শিক্ষক হাজিরা খাতা নিজের কাছে রেখেছেন সেই সাথে মিথ্যা অভিযোগ তুলে প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন করেন।
লিখিত বক্তব্যে অধ্যক্ষ খোরশেদ আলী আরও বলেন, সাজেদুল ইসলাম বুলু ও বেদারুল আলম কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করে শিক্ষার পরিবেশকে বিতর্কিত করছেন। তারা এখতিয়ার বহির্ভূত বিষয় নিয়ে বিভিন্ন মানুষকে ভুল বুঝিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছেন। এই দুই শিক্ষকের হাত থেকে কলেজটিকে বাঁচাতে ঊর্ধ্বতন কতৃর্পক্ষের কাছে অনুরোধ করেছেন অধ্যক্ষ খোরশেদ আলী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)