কালীগঞ্জে শিবিরের সাবেক নেতৃবৃন্দের প্রীতি সমাবেশ

আপলোড তারিখঃ 2024-09-27 ইং
কালীগঞ্জে শিবিরের সাবেক নেতৃবৃন্দের প্রীতি সমাবেশ ছবির ক্যাপশন:

ঝিনাইদহের কালীগঞ্জে সাবেক ছাত্রশিবিরের নেতা—কর্মীদের নিয়ে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার পৌর জামায়াতের উদ্যোগে স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর জামায়াতের আমির মাওলানা লুৎফর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা ওলিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন নায়েবে আমির মাওলানা আবু তালিব।
আরও উপস্থিত ছিলেন তালিমূল কুরআন ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্যানেল ওস্তাদ মাওলানা শহিদুজ্জামান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা সবুর আলী, শিবিরের সাবেক জেলা সভাপতি অ্যাড. জিল্লুর রহমান, শেখ শাহজালাল, ওমর ফারুক, অ্যাড. আশরাফুল আলম, অ্যাড. আক্তারুজ্জান ডালিম, উপজেলার মালিয়াট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহসান হাবীব, সুন্দরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আলিনুর রহমান, ত্রিলোচনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা সাবরুস সোবাহান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিবিরের সাবেক সভাপতি আব্দুল জলিল।
সমাবেশে তারা কালীগঞ্জের উন্নয়ন ও উপজেলাবাসীর মধ্যে সপ্রীতির বন্ধন আরও দৃঢ় করতে যার যার স্থান থেকে কাজ করার অঙ্গীকার করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)