ছবির ক্যাপশন:
দামুড়হুদার বুইচিতলায় শত্রুতামূলক বিষ দিয়ে
কার্পাসডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের বুইচিতলা গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে ৫ বিঘা জমির ধান জঙ্গলমারা বিষ দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। জানা গেছে, বুইচিতলা গ্রামের আ. হামিদ গাইনের ছেলে আ. রশিদ গাইন, আ. রহিম, আ. সামাদ, আলী গাইন মেম্বর, আ. হান্নান, আশরাফুলের সাথে দীর্ঘদিন ধরে জমি জমা সংক্রান্তের জের ধরে এর আগেও বেশ কয়েকবার জঙ্গলমারা বিষ দিয়ে বজলুর রহমানের ছেলে মিজানুরের নির্দেশে ফসল পুড়িয়ে দেয়। আলী গাইন মেম্বর অভিযোগ করে বলেন, গত কয়েকদিন পূর্বে আবারো মিজানুরের নির্দেশে বুইচিতলা মাঠের তিনটি জমির প্লটে প্রায় ৫ বিঘা লাগানো ধানে জঙ্গলমারা বিষ দেয় সামসুর রহমানের ছেলে আসাদুল (৪৮) রায়হান (৪৩) লালু গাইনের ছেলে তৈমুর (৪০) আশাদুলের ছেলে পান্না (৩৮) রায়হানের ছেলে (আকাশ)। গত সোমবার জমিতে গিয়ে দেখতে পান পুরো জমি পুড়ে ছারখার। এ বিষয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
