গাংনীতে নবাগত ডিসি সিফাত মেহনাজের সাথে কর্মকর্তা ও সুধীজনের মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2024-09-27 ইং
গাংনীতে নবাগত ডিসি সিফাত মেহনাজের সাথে কর্মকর্তা ও সুধীজনের মতবিনিময় সভা ছবির ক্যাপশন:

মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক সিফাত মেহনাজ গাংনী উপজেলার কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় সভা করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে গাংনী উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। সভায় আরও উপস্থিত ছিলেন গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুপ্রভা রানী, গাংনী মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সামসুল আলম সোনা, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রমুখ।
এসময় গাংনী উপজেলার নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ও সমস্যা সমাধানের জন্য নবাগত জেলা প্রশাসক সিফাত মেহনাজের নিকট বিভিন্ন পর্যায়ের নেতারা যুক্তি তুলে ধরেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)