দামুড়হুদার কানাইডাঙ্গায় ঘাসকাটাকে কেন্দ্র করে হামলা লুটপাট

আপলোড তারিখঃ 2017-09-20 ইং
দামুড়হুদার কানাইডাঙ্গায় ঘাসকাটাকে কেন্দ্র করে হামলা লুটপাট ছবির ক্যাপশন:
কার্পাসডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামে নেপালি ঘাস কাটাকে কেন্দ্র করে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত রবিবার কানাইডাঙ্গা বোস বিক্সের কাছে আলী আহাম্মদের ছেলে আশানুরের ৬ কাঠা নিজ জমিতে লাগানো নেপালী ঘাস চুরির অভিযোগ তোলে একই গ্রামের ফারুকের ছেলে সজীবের বিরুদ্ধে। আশানুর বিষয়টি সজীবকে বললে সজীব পরবর্তীতে রাত আনুমানিক ৯টার দিকে আশানুরকে হামলার উদ্যেশ্যে সজীবসহ ইউনুসের ছেলে মুসলিম ওরফে বাটা, নুর মোহাম্মদের ছেলে আজান, মওলার ছেলে গাজী, মৃত জেহেরর ছেলে শহিদুলসহ ১৭ জনের একটি দল তার বাড়ীতে ঢুকে না পেয়ে তার চাচাতো ভাই আ: মজিদের ছেলে সানোয়ারের বাড়ীতে প্রবেশ করে। সানোয়ার বাধা দিলে তারা দেশীয় দিয়ে সানোয়ার ও তার স্ত্রীর উপর হামলা চালায়। এসময় সানোয়ারের স্ত্রী মারাত্মক জখম হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় সজীব গংয়ের লোকজন ২০ হাজার টাকার মালামালের ক্ষয়ক্ষতিসহ নগদ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সানোয়ারের পরিবার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)