মেহেরপুরে সিনিয়র শিক্ষক কাজী আনিসুজ্জামানকে বিদায় সংবর্ধনা

আপলোড তারিখঃ 2024-09-27 ইং
মেহেরপুরে সিনিয়র শিক্ষক কাজী আনিসুজ্জামানকে বিদায় সংবর্ধনা ছবির ক্যাপশন:

মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কাজী আনিসুজ্জামান চাকরি থেকে অবসর গ্রহণ করায় তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মিলনায়তনে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল হকের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মানপত্র পাঠ ও বিদায়ী শিক্ষককে মানপত্র প্রদান করেন দশম শ্রেণির ছাত্রী তিশা।

বিদ্যালয়ের ছাত্রী মাইসা মালিহা সোহা ও সামিহা রেজার সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র শিক্ষক খসরু পারভেজ। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিদায়ী শিক্ষক কাজী আনিসুজ্জামান, সেকেন্দার আলী, আব্দুল লতিফ, সোহরাব উদ্দিন, মোহাম্মদ সিরাজ উদ্দিন,সাইদুর রহমান, জনি আলম, আব্দুল মান্নান, লিয়াকত আলী, রাশেদুল ইসলাম, রেবেকা সুলতানা, আবুল বাশার, জাহাঙ্গীর আলম ও আব্দুল হামিদ।

ছাত্রীদের মধ্যে তাশফিক ইসলাম, শিথিল, ফারজানা জারিম, রোজা, নেহা, হুমায়রা, জোহা, নিওলা, এশা, দুর্বা, অহনা, আভা প্রমুখ। এর আগে বিদায়ী শিক্ষক কাজী আনিসুজ্জামানকে বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলসহ বিভিন্ন ধরনের উপহার সামগ্রী প্রদান করা হয়। কাজী আনিসুজ্জামান মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রায় দেড় যুগ যাবত শিক্ষকতা করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)