মেহেরপুরে রূপালী ব্যাংকের মডেল শাখার উদ্বোধন

আপলোড তারিখঃ 2024-09-27 ইং
মেহেরপুরে রূপালী ব্যাংকের মডেল শাখার উদ্বোধন ছবির ক্যাপশন:

রূপালী ব্যাংকের মেহেরপুর করপোরেট শাখা মডেল শাখা হিসেবে নতুনভাবে যাত্রা শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার ভার্চ্যুয়ালি এক অনুষ্ঠানের মাধ্যমে মডেল শাখা কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও পারসুমা আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ব্যাংকের খুলনা বিভাগীয় প্রধান জিএম রোকনুদ্দিন ও কুষ্টিয়ার ডিজিএম সেলিম উদ্দিন। মেহেরপুর কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক হামিদুল ইসলামের সভাপতিত্বে ব্যাংকের সকল শাখার ব্যবস্থাপক, শাখার নির্বাহী কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও স্থানীয়, ব্যবসায়িক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ সশরীরে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সক্রিয় অংশীদার হিসেবে ও ব্যাংকিং সেবাকে অধিকতর গ্রাহক বান্ধব করার লক্ষ্যে নতুন উদ্যোক্তা সৃষ্টি, গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং সেবা এবং ব্যাংক ও গ্রাহক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
মডেল শাখায় গ্রাহকরা আরও দ্রুত ও উন্নত সেবা এবং বিশেষায়িত ডেস্ক স্থাপনের মাধ্যমে মডেল শাখাসমূহে মুক্তিযোদ্ধা, সিনিয়র সিটিজেন, নারী ও প্রতিবন্ধী গ্রাহকরা সেবা দেওয়া হবে। এছাড়াও সিএমএসএমই ঋণ গ্রহীতারা বিশেষ সেবা পাবেন এই সব শাখায়। পর্যায়ক্রমে সারাদেশের বিভিন্ন শাখাকে মডেল শাখায় পরিণত করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)