চুয়াডাঙ্গা সরোজগঞ্জে হোটেল মালিককে ১৫ শ টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2017-09-20 ইং
চুয়াডাঙ্গা সরোজগঞ্জে হোটেল মালিককে ১৫ শ টাকা জরিমানা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিকেদক/সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বাজারের ফরিদের হোটেলে মূল্য তালিকা না থাকায় ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুচিত্র রঞ্জন দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সরোজগঞ্জ বাজারের ফরিদের হোটেলে খাদ্যের মূল্য তালিকা প্রকাশ বা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ধারায় নগদ ১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন। এ ছাড়া হোটেলে মানসম্মত পরিবেশ তৈরী, খাদ্যে ভেজাল না দেওয়া, পোড়া তেল ব্যবহার না করার ব্যাপারে নির্দেশনা দেন তিনি। ভ্রাম্যমাণ আদালতে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া আক্তারসহ জেলা পুলিশের একটি দল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)