যবিপ্রবির ঝিনাইদহ ক্যাম্পাস ছাত্র হলের নতুন প্রভোস্ট আব্দুল হালিম

আপলোড তারিখঃ 2024-09-26 ইং
যবিপ্রবির ঝিনাইদহ ক্যাম্পাস ছাত্র হলের নতুন প্রভোস্ট আব্দুল হালিম ছবির ক্যাপশন:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ঝিনাইদহ ভেটেরিনারি মেডিসিন অনুষদের ছাত্র হলের প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। যবিপ্রবির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আব্দুল হালিম এই দায়িত্ব পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবিব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আব্দুল হালিমকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে প্রাথমিকভাবে অনুমোদনপ্রাপ্ত ভেটেরিনারি মেডিসিন অনুষদের ছাত্র হলের প্রভোস্টের চলতি দায়িত্ব প্রদান করা হলো। প্রসঙ্গত, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ভেটেরিনারি মেডিসিন অনুষদটি ঝিনাইদহে অবস্থিত যা পূর্বে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ হিসেবে পরিচিত ছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)