বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজে অ্যাডহক কমিটি গঠন

আপলোড তারিখঃ 2024-09-26 ইং
বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজে অ্যাডহক কমিটি গঠন ছবির ক্যাপশন:


চুয়াডাঙ্গা সদর উপজেলার বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। ৫ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছে তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা। এই কমিটিতে বিএনপি নেতা আশকার আলীকে বিদ্যাৎসাহী সদস্য করা হয়েছে।

কলেজ সূত্রে জানা গেছে, কলেজের প্রতিষ্ঠাতা ফারুখ হোসেনকে সদস্য ও অর্থনীতি বিভাগের প্রভাষক হারুন অর রশিদ শিক্ষক প্রতিনিধি ও পদাধিকার বলে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার। গত মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত একটি পত্র কলেজের অধ্যক্ষ বরাবর পাঠানো পত্রে এ তথ্য জানা যায়। পত্রে বলা হয়, অ্যাডহক কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে অনূর্ধ্ব ৬ মাস। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭ নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস-চ্যান্সেলর (ভিসি) এ মনোনয়ন যে কোনো সময় প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)