ঝিনাইদহ চক্ষু হাসপাতালের চিকিৎসক-কর্মচারীদের বিক্ষোভ

আপলোড তারিখঃ 2024-09-26 ইং
ঝিনাইদহ চক্ষু হাসপাতালের চিকিৎসক-কর্মচারীদের বিক্ষোভ ছবির ক্যাপশন:

ঝিনাইদহ চক্ষু হাসপাতালের ‘দুর্নীতিবাজ’ সহকারী পরিচালক মিলন হোসেনের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন হাসপাতালের চিকিৎসক-কর্মকর্তা ও কর্মচারীরা। গতকাল বুধবার বিকেলে কর্মবিরতির ঘোষণা দিয়ে হাসপাতালর চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয়। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীরা এই মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
কর্মসূচিতে সিনিয়র চিকিৎসক ডা. আব্দুল হালিম, মেডিকেল অফিসার আরাফাত রহমান, খালিদ নাঈম, কানিজ ফাতেমা, জুই আক্তার, নাহিদ পারভেজ, সুবোধ রঞ্জন ও সিনিয়র ল্যাব সহকারী তরিকুল ইসলাম বক্তব্য দেন। বক্তারা বলেন, হিসাব সহকারী থেকে সহকারী পরিচালক হওয়া মিলন হোসেন হাসপাতালের নানা অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত। তার বিরুদ্ধে প্রমাণসহ অভিযোগ দিলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। দুর্নীতিবাজ মিলনের বহিষ্কার করা না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির হুঁশিয়ারি দেন ঝিনাইদহ চক্ষু হাসপাতালে কর্মরত চিকিৎসক ও নার্সরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)