ঝিনাইদহে ওজোপাডিকোর লাইন সহকারীদের কর্মবিরতি

আপলোড তারিখঃ 2024-09-26 ইং
ঝিনাইদহে ওজোপাডিকোর লাইন সহকারীদের কর্মবিরতি ছবির ক্যাপশন:

চাকরির বয়স শিথিল ও দৈনিক মজুরি স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতি শুরু করেছেন ওজোপাডিকোর লাইন সহকারীরা (গ্যাটিস)। গতকাল বুধবার দুপুরে তারা ওজোপাডিকো অফিস চত্বরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচির পালন করেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি অফিসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সমাবেশে মিলিত হয়। এসময় লাইন সহকারী ইমামুল হক রকি, মশিউর রহমান, টিপু সুলতান, শাহিন আলম, আমির হোসেন ও মিঠু শেখ বক্তব্য দেন। আন্দোলনকারী বলেন, জীবনের ঝুঁকি নিয়ে বছরের পর বছর লাইনে কাজ করলেও তারা বেতন-ভাতা পান না। কর্তৃপক্ষ তাদের চাকরি স্থায়ী করছেন না। তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত লাইনম্যানরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করে যাবে। লাইনম্যানদের কর্মবিরতি পালন করায় ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)